আমাদের মূল ট্রান্সমিটার ছিল লাল লেজার পয়েন্টার। অডিও সিগন্যাল কে লাইটের সাথে মড্যুলেশনের মাধ্যমে দূরে নিক্ষেপ করা হয়। রিসিভার অংশে লাইট থেকে অডিও সিগন্যালকে আলাদা করে এমপ্লিফাই করে আবার অডিও সিগন্যাল হিসাবে শোনা যায়।
আর, আমরা খুবই কম খরচে এটা করেছিলাম। আর সাউন্ড মান এফ এম থেকেও ক্লিয়ার।
সুবিধাঃ খুবই কম খরচে তৈরি করা যায়, পরিবেশ বান্ধব, তাপ বা অতিরিক্ত সিগন্যাল হিসাবে শক্তির কোন অপচয় নেই। পানির মধ্যেও যোগাযোগ করা সম্ভব।
অসুবিধাঃ ধূলা বা কুয়াশায় সিগন্যাল বাধাঁগ্রস্থ হয়, মোবাইল যন্ত্র হিসাবে ব্যবহার করা কষ্টসাধ্য।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ আমরা লাইটের মাধ্যমে ইন্টারনেট এক্সেস এবং ফাইল আদান প্রদানের বিষয় নিয়ে কাজ করছি, এবং সফলতার মুখ দেখতে পাচ্ছি, শীঘ্রই। আলোর মাধ্যমে তথ্য আদান প্রদান করলে একই আলো দিয়ে দুইটি কাজ পাওয়া যাবে, যা মাইক্রোওয়েভ রেডিয়েশন থেকে পরিবেশকে রক্ষা করবে।
